উঁকি দিচ্ছে মধুর স্মৃতি, হাইতিকে সেবার ‘সেভেন-আপ’ খাইয়েছিল ব্রাজিল

ছবিঃসংগৃহীত
মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপের হেক্সা মিশন শুরু করেছে ব্রাজিল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হবে ব্রাজিল ও হাইতি।
এই ম্যাচকে ঘিরে ফিরে আসছে এক দশক আগের স্মৃতি। ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতির বিপক্ষে ৭-১ গোলের বড় জয় পেয়েছিল ব্রাজিল, যেখানে ফিলিপে কুতিনহো করেন হ্যাটট্রিক। সেদিনই কিছুটা স্বস্তি ফিরে পায় সেলেসাওরা।
২০১৪ বিশ্বকাপে নিজেদের মাটিতে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হার ছিল ব্রাজিলের জন্য এক ভয়াবহ স্মৃতি। সেই স্কোরলাইনেই হাইতিকে হারিয়ে মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল দলটি।
অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। কুতিনহোর হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন রেনাতো অগুস্তো। একটি করে গোল করেন গ্যাব্রিয়েল ও লুকাস লিমা। হাইতির একমাত্র গোলটি করেন জেমস মার্সেলিন।
দশ বছর পর আবারও বিশ্বকাপ মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। এবার পরিস্থিতি ভিন্ন। গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাজিল, অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে হাইতি। ফলে নকআউট পর্বে এগিয়ে যেতে এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





