আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নে ফাহিমা আক্তার রিফা (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন থাকায় পরিবার এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে। তবে স্বজনদের আরেকটি অংশের দাবি, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সোমপাড়া ইউনিয়নের তফদার বাড়ির মো. সালাউদ্দীনের মেয়ে রিফার সঙ্গে প্রসাদপুর গ্রামের সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে অভিযোগ পরিবারের।
নিহতের বাবা মো. সালাউদ্দীন বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। ঘটনার কিছু সময় আগে জামাতা তাকে মেয়েকে নিয়ে যাওয়ার কথা জানান। পরে ফোনে মেয়ের সঙ্গে কথা বলার সময় তিনি তাকে উদ্বিগ্ন অবস্থায় পান এবং কিছুক্ষণ পরই মৃত্যুর খবর পান।
নিহতের ফুফু পপি আক্তারের অভিযোগ, স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই রিফা পারিবারিক নির্যাতনের শিকার হন। তার শরীরে আঘাতের চিহ্ন ও গলায় নখের দাগ থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তারা সন্দেহ করছেন।
অন্যদিকে নিহতের দেবর আকাশ জানান, ঘরের দুটি দরজাই ভেতর থেকে বন্ধ ছিল। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে রিফাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






