প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর ঘিরে চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

শনিবার (২০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, বিরোধী দল প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ৭ দিনে সরকার নামিয়ে দেয়ার। অথচ জুলাইয়ের আগে তাদের মগবাজার অফিসে তালা ঝুলানো ছিল। তারা নির্বাচনের আগে বলেছিল গাড়ি-বাড়ি চায় না। কিন্তু এখন তাদের মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন লাগে।

তিনি বলেন, বিএনপি কখনই সাম্প্রদায়িক অবস্থা সৃষ্টি করেনি। সব দলের জন্য বিএনপি একটি নিরাপদ দল।

এসময় আরেকটি গণঅভ্যুত্থান ছাড়া শেখ হাসিনা আর ফিরবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা রাশেদ খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

প্রাইমটিভি/এমএইচ