ঢাকার সাভারে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের নাম কুটি ব্যাপারী (৭০) বলে জানা গেছে। তবে অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বনগাঁ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার বলেন, কুটি ব্যাপারী দুই কৃষককে সঙ্গে নিয়ে ক্ষেত থেকে সবজি তুলছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রাইমটিভি/এমএইচ