জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৩ জনকে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে বিচার কার্যক্রম আজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুরু হয় বিচার কার্যক্রম। এদিন প্রথমেই এ মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। এরপর মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শাকিব আহমেদ নামে এক জুলাই যোদ্ধা।

এর আগে, ৩০ এপ্রিল কামরুল ও মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার এই মামলার ২ আসামীকে ট্রাইবুনালে হাজির করা হয়। এদিন সকালে ট্রাইব্যুনালে রাশেদ খান মেননকে হাজির করা হয়েছে।

প্রাইমটিভি/এমএইচ