ইতালির রাজধানী রোমে বাংলাদেশী পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের পরিচয় ও ছবি প্রকাশ করেছে দেশটির (ইতালিয়ান) পুলিশ।

রোম পাবলিক প্রসিকিউটর অফিসের অনুমোদনের পর শনিবার (২৭ জুন) এই তথ্য জনসম্মুখে আনা হয়।

পুলিশের তথ্যমতে, সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন (৪২)। তার জন্ম বাংলাদেশে । তিনি বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতালিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, রোমে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন একই পরিবারের তিন সদস্য। ঘটনার পর থেকেই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ এবং তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে এই বাহিনী ।

সন্দেহভাজনের অবস্থান অথবা গ্রেপ্তারে সহায়ক হতে পারে- এমন কোনো তথ্য থাকলে রোম পুলিশ সদর দপ্তরের ফ্লাইং স্কোয়াডে ৩৩৪ ৬৯০ ৩২৯৫ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ইতালিয়ান পুলিশ।

প্রাইমটিভি/এমআর