চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

ছবিঃসংগৃহীত
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় জুমার নামাজের পর মাথায় কাফনের কাপড় বেঁধে হঠাৎ মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (৫ জুন) দুপুরে আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের সামনে এই মিছিল হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা মাথায় সাদা কাপড় বেঁধে ব্যানার হাতে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যান। পরে তারা বিদ্যুৎ ভবনের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দেন।
মিছিলে বহন করা ব্যানারে দেশে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু, শিশু ধর্ষণের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার প্রতিবাদ জানানো হয়।
ভিডিও বিশ্লেষণে দেখা যভিডিও দেখে ধারণা করা হচ্ছে, মিছিলে প্রায় ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী ছিলেন। তবে সঠিক সংখ্যা জানতে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।"আগ্রাবাদ এলাকায় হওয়া মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।"
উল্লেখ্য, চলতি মাসে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এটি তৃতীয় প্রকাশ্য মিছিল। এর আগে গত বুধবার অনন্যা আবাসিক এলাকায় এবং সোমবার জিইসি মোড়ে এমন মিছিল হয়। এসব ঘটনায় পুলিশ অন্তত ৭০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








