বিসিবি নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, পরিচালক হলেন যারা

ছবি- সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। রোববার (৭ জুন) নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনের মাধ্যমে এবং মনোনয়নের ভিত্তিতে মোট ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হয়েছে নতুন বিসিবি পরিচালনা পর্ষদ।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রিকেট সংস্থা) থেকে নির্বাচিত ১০ পরিচালক
এই ক্যাটাগরিতে ৭ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—
সাইদ বিন জামান (ঢাকা বিভাগ)
এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ঢাকা বিভাগ)
আব্দুল কাইয়ুম চৌধুরি (সিলেট বিভাগ)
মীর শাকরুল আলম সীমান্ত (রাজশাহী বিভাগ)
মির্জা ফয়সল আমীন (রংপুর বিভাগ)
মিনহাজুল আবেদীন নান্নু (চট্টগ্রাম বিভাগ)
মঈন উদ্দিন (চট্টগ্রাম বিভাগ)
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন—
মিজানুর রহমান (বরিশাল বিভাগ)
শান্তনু ইসলাম সুমিত (খুলনা বিভাগ)
শফিকুল আলম তুহিন (খুলনা বিভাগ)
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত ১২ পরিচালক
এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন—
তামিম ইকবাল
মাসুদুজ্জামান
রফিকুল ইসলাম বাবু
ইয়াসির আব্বাস
ইসরাফিল খসরু
সাঈদ ইব্রাহিম
শাহনিয়ান তানিম
ফাহিম সিনহা
ইয়াসির ফয়সাল
আসিফ রাব্বানি
ডা. মাহবুব শামীম
সাকেফ আহমেদ সালাম
তাদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।
ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার প্রতিনিধি)
এই ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
এনএসসি মনোনীত পরিচালক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুইজন পরিচালক মনোনয়ন দেয়। এবার মনোনীত হয়েছেন—
শেখ মো. রুহুল আমিন
মো. সরফরাজ আহমেদ
নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর এখন সবার নজর বিসিবির সভাপতি নির্বাচনের দিকে। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই আগামী মেয়াদের সভাপতি নির্বাচিত হবেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









