দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল ইরান, নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ সমতা

ইরান বনাম নিউজিল্যান্ড মাচ । সংগৃহীত
ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে চলছে জমজমাট লড়াই। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’-র গুরুত্বপূর্ণ এই ম্যাচে বর্তমানে ২-২ গোলে সমতা বিরাজ করছে।
ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ইরান। নিউজিল্যান্ডের হয়ে দুইবারই গোল করে দলকে এগিয়ে দেন স্ট্রাইকার এলি জাস্ট। তবে প্রতিবারই জবাব দিয়েছে ইরান।
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে এশিয়ার দলটি। এরপর আবারও নিউজিল্যান্ড লিড নিলেও ইরানকে ম্যাচে ফিরিয়ে আনেন মোহাম্মদ মোহেবি। দুর্দান্ত এক হেডে গোল করে তিনি স্কোরলাইন ২-২ করেন।
সমতায় থাকা ম্যাচে এখন দুই দলই জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠজুড়ে।
তবে আলোচনায় শুধু মাঠের খেলা নয়, ম্যাচকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই ম্যাচে দর্শকদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি রাজনৈতিক উত্তেজনার প্রভাবও দেখা গেছে স্টেডিয়ামের বাইরে।
এদিকে আদালতের এক সিদ্ধান্তে স্টেডিয়ামে নির্দিষ্ট কিছু পতাকা বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
ম্যাচের বাকি সময়ে কোন দল শেষ হাসি হাসে, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








