ক্লাব বিশ্বকাপে গোল করে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসিকে। প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে চলতি টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ৭ এ উন্নীত করেছেন ফরাসি অধিনায়ক। ফলে গোল্ডেন বুটের দৌড়ে এখন সমান ৭ গোল নিয়ে রয়েছেন মেসি ও এমবাপ্পে।

একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও মেসির আরও কাছাকাছি পৌঁছে গেছেন এমবাপ্পে। বর্তমানে মেসির ২০ গোলের বিপরীতে এমবাপ্পের গোলসংখ্যা ১৯। অর্থাৎ ইতিহাসের এই তালিকায় মেসিকে ছুঁতে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে দারুণ এক ব্যক্তিগত নৈপুণ্যে বক্সে ঢুকে পেনাল্টি আদায় করেন দেজিরে দুয়ে। প্রথমে রেফারি খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

এরপর স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। গোলের পর নিজের পরিচিত উদ্‌যাপনে উচ্ছ্বাস প্রকাশ করেন ফরাসি এই তারকা।

প্রাইমটিভি/এনজি