হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে।

সোমবার শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন বাংলাদেশ হাইকোর্ট–এর বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।

গত ১০ মে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে বলা হয়, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু হচ্ছে।

এছাড়া গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা আরও বেড়ে দৈনিক গড়ে ১০ জনে পৌঁছেছে বলে রিটে উল্লেখ করা হয়। হামে শিশু মৃত্যুর সংখ্যা কমে আসছে— এমন আশ্বাসের মধ্যেই মৃত্যুর হার দেড়গুণ বৃদ্ধি পেয়েছে বলেও আবেদনে দাবি করা হয়েছে।

প্রাইমটিভি/কেআর