১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার মডেল হার্ষা সানি

ছবি- সংগৃহীত মডেল হার্ষা সানি
থাইল্যান্ড থেকে প্রায় ১২ কোটি টাকার বিপুল পরিমাণ মাদক পাচার করতে গিয়ে ভারতীয় মুম্বাই বিমানবন্দর কাস্টমস পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় মডেল হার্ষা সানি। তার ট্রলি ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১১ কেজি উচ্চমানের হাইব্রিড 'হাইড্রোপনিক গাঁজা'। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

কর্মকর্তারা জানান, গত ১০ জুন গভীর রাতে ব্যাংকক থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ওই মডেল। বিমানবন্দরে নামার পর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর সন্দেহজনক আচরণ ও অতিরিক্ত নার্ভাসনেস দেখে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। তৎক্ষণাৎ তার গতিবিধি রোধ করে ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ব্যাগ থেকে নিখুঁতভাবে ভ্যাকুয়াম-সিল করা ১২টি বিশেষ প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খোলার পর ভেতরে শুকনো ফুল ও ফলের মতো দেখতে এক ধরনের সবুজ রঙের উপাদান পাওয়া যায়। পরবর্তীতে মাদক নিয়ন্ত্রণ আইনের (এনডিপিএস) উন্নত ডিভাইস দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে এগুলো সাধারণ গাঁজা নয়, বরং অত্যন্ত চড়া মূল্যের হাই-ব্রিড মাদক। আন্তর্জাতিক চোরাচালান বাজারে জব্দকৃত এই ১১ কেজি মাদকের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি ৮২ লাখ রুপি বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা। মডেল হার্ষাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে এই আন্তর্জাতিক মাদক চক্রের মূল হোতাদের খুঁজতে জোর তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









