হঠাৎ ফুটবল খেলায় এক হলেন অপু- বুবলী

ছবি- সংগৃহীত জনপ্রিয় চিত্রনায়িকা অপু- বুবলী
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে সারা দেশ, আর এই জোয়ারে নিজের প্রিয় দল ব্রাজিলের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, খেলার ফলাফল যাই হোক না কেন, তার সমর্থন সবসময় সেলেসাওদের পক্ষেই থাকবে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন বুবলী, যা মুহূর্তেই ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলে। ছবির ক্যাপশনে তিনি লেখেন "জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।"
পোস্টে শুধু প্রিয় দলের প্রতি ভালোবাসাই নয়, জড়িয়ে ছিল তার ছোটবেলার ফুটবল আবেগও। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো, কাকা, রবিনহো এবং রোনালদিনহোর নাম উল্লেখ করে পুরোনো স্মৃতি রোমন্থন করেন এই অভিনেত্রী।

অন্যদিকে, ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে সুর মিলিয়েছেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও। নিজের প্রিয় দল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন "যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।"
উল্লেখ্য, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মরক্কোর মুখোমুখি হচ্ছে। প্রথম রাউন্ডে আরও দুটি ম্যাচ সামনে থাকা দলটির লক্ষ্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






