ব্যাঙের ছাতার মতো গজিয়েছে পডকাস্ট : ফাহমিদা নবী

ছবি- সংগৃহীত ফাহমিদা নবী
জনপ্রিয়তা পাওয়ায় সামাজিক মাধ্যমে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে পডকাস্ট। শুরুতে মানসম্পন্ন থাকলেও আজকাল যেন মান হারাচ্ছে। দেশের পডকাস্ট নিয়ে এমনই উপলব্ধি জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর।
নিজের ফেসবুকে পডকাস্ট নিয়ে ফাহমিদা নবী লিখেছেন, ‘পডকাস্টিং কালচার জনপ্রিয় হয়েছে সবেমাত্র আমাদের দেশে। বাইরের দেশে বহু আগে থেকেই এর প্রচলন ছিল চমৎকারভাবে। কিন্তু বর্তমানে পডকাস্টিং মাছের বাজারে পরিণত হয়েছে।

এরপর লিখেছেন, ‘রুচিশীল নাগরিক সমাজ ভেঙে যাচ্ছে। কোথাও গিয়ে ভালো গল্প শুনি না। তীব্র আলোচনা সমালোচনার যন্ত্রণায়। কেউ কেউ নেগেটিভ হয়েই বিখ্যাত! তাই হয়তো নেগেটিভ প্রশ্নই করতে হয় ভাবছে পডকাস্টাররা!’
গায়িকার কথায়, ‘নেতিবাচক দর্শক আর চাই না! ভালো কথা বললে কেউ শোনে না। কী বিচিত্র সময়ে বাস করছি! নিম্ন মানের প্রশ্ন, নিম্নমানের উত্তর বন্ধ হোক।’

পোস্টের মন্তব্যকারীরা সহমত পোষণ করেছেন গায়িকার সঙ্গে। পডকাস্ট সম্পর্কিত পোস্টকে কেউ সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বলে অভিহিত করছেন। কেউ সময়োপযোগী পোস্ট য়াখ্যা দিয়ে ধন্যবাদ দিচ্ছেন ফাহমিদা নবীকে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






