অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের সংসার ভাঙার পর অভিনেতা আরবাজ খানের জীবনে এসেছে নতুন প্রেম। শুধু তাই নয়, তিন মাসের প্রেমের পর তিনি ২৫ বছরের ছোট সুরা খানকে বিয়েও করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে পারিবারিকভাবে অনুষ্ঠিত এই বিয়ের পর তাদের সংসারে একটি কন্যাসন্তানও এসেছে।

sa_100.1754560317

সুরা খান মূলত বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ অনেকের রূপটানশিল্পী (মেকআপ আর্টিস্ট)। রাভিনার মাধ্যমেই আরবাজের সঙ্গে তার পরিচয় ও প্রেম। বিয়ের পর থেকেই এই দম্পতির বয়সের বিশাল ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়। তবে এই বিষয়টিকে বরাবরই ইতিবাচকভাবে দেখে এসেছেন আরবাজ ও সুরা। এমনকি প্রথম পক্ষের সন্তান আরহানের সঙ্গেও সুরার সম্পর্ক বেশ চমৎকার এবং তাদের প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ‘আস্ক মি এনিথিং সেশন’-এ ভক্তদের প্রশ্নের মুখোমুখি হন সুরা। সেখানে আরবাজের বয়স নিয়ে নিন্দুকদের কড়া জবাব দিয়ে তিনি বলেন, "শুনুন, ও কিন্তু মোটেই বুড়ো নয়। ও একেবারেই বিরল প্রজাতির একজন মানুষ, যা এই যুগে পাওয়া দুষ্কর।" সুরার এমন জবাবে স্পষ্ট যে, বয়সের সংখ্যার চেয়ে আরবাজের ব্যক্তিত্বই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

প্রাইমটিভি/বিএম