ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) রবিবার ইরানের দক্ষিণাঞ্চলে একটি আমেরিকান এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।আইআরজিসি-এর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিট দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন 'সন্ত্রাসী বাহিনীর' উন্নত এমকিউ-৯ ড্রোনটিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে।

আমেরিকান ইউএভি বা ড্রোনটি ইরানের দক্ষিণাঞ্চলীয় আকাশসীমায় ভূপাতিত করা হয়েছে।আইআরজিসি উল্লেখ করেছে যে, ইরানের আকাশসীমা যেকোনো শত্রু বিমানের জন্য পুরোপুরি অনিরাপদ।শনিবার তেহরানে মার্কিন-ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি সামরিক কমান্ডার নিহত (শহীদ) হয়েছেন।

ইরানি সশস্ত্র বাহিনী মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। 

প্রাইমটিভি/এমএইচ