মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। আজ বুধবার (১০ জুন, ২০২৬) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের ছোঁড়া মিসাইলের আঘাতে ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং প্রধান কমান্ড ও কন্ট্রোল সেন্টার রয়েছে।

বিবৃতিতে বলা হয়, গতকাল রাতে ইরানের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে আজ ভোর থেকে এই পাল্টা হামলা শুরু হয়। আইআরজিসি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ২১টি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি একটি ‘এমকিউ-৯’ ড্রোন ভূপাতিতের দাবিও করেছে। জর্ডানের এই হামলার মাধ্যমে আপাতত অভিযান শেষ করার ঘোষণা দিয়ে তারা সতর্ক করেছে, নতুন কোনো আগ্রাসন চালানো হলে এর পরিণতি হবে আরও ভয়াবহ।

মূলত গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইরানের হামলা দাবি করে প্রতিশোধের হুমকি দেওয়ার পরই মূলত দুই দেশের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ শুরু হয়।

প্রাইমটিভি/বিএম