বিশ্ব তামাকমুক্ত দিবস আজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘আনমাস্কিং দ্য অ্যাপিল: কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন’।

তামাকের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

বিভিন্ন গবেষণা ও সংস্থার তথ্য অনুযায়ী, দেশে তামাক ব্যবহারের কারণে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের মৃত্যু ঘটে। একই সঙ্গে তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় এবং কর্মক্ষমতা হ্রাসের কারণে অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হচ্ছে।

no tobacco day

বিশেষজ্ঞদের মতে, তরুণ ও কিশোরদের লক্ষ্য করে তামাক ও নিকোটিনজাত পণ্যের প্রচারণা বৃদ্ধি পাওয়ায় নতুন প্রজন্মের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে।

এ পরিস্থিতিতে কার্যকর আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং নতুন ধরনের তামাকপণ্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করেছে।

প্রাইমটিভি/এনজি