দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের আলোচনা নতুন গতি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের জোরালো সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্তভাবে এটি কার্যকর হওয়ার আগে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপন জারি করা হবে।

জানা গেছে, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে শুধু মূল বেতনই নয়, বরং বড় ধরনের পরিবর্তন আসবে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও। বিশেষ করে মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার জন্ম দিয়েছে।

২০ গ্রেড বহাল রেখেই বড় পরিবর্তনের আভাস

নবম জাতীয় পে-কমিশনের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হচ্ছে। তবে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নিয়ে প্রতিটি গ্রেডের বেতন কাঠামো পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন প্রস্তাবে প্রতিটি গ্রেডের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন সমানুপাতিক হারে বাড়ানোর কথা বলা হয়েছে।

সূত্র অনুযায়ী, নতুন পে-স্কেলের প্রস্তাবনায় সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ তালিকা (১ম - ২০তম গ্রেড)

১ম গ্রেড- ৭৮,০০০ | ১,১৭,০০০

২য় গ্রেড- ৬৬,০০০ | ৯৯,০০০

৩য় গ্রেড- ৫৬,৫০০ | ৮৪,৭৫০

৪র্থ গ্রেড- ৫০,০০০ | ৭৫,০০০

৫ম গ্রেড- ৪৩,০০০ | ৬৪,৫০০

৬ষ্ঠ গ্রেড- ৩৫,৫০০ | ৫৩,২৫০

৭ম গ্রেড- ২৯,০০০ | ৪৩,৫০০

৮ম গ্রেড- ২৩,০০০ | ৩৪,৫০০

৯ম গ্রেড- ২২,০০০ | ৩৩,০০০

১০ম গ্রেড- ১৬,০০০ | ২৪,০০০

১১তম গ্রেড- ১২,৫০০ | ১৮,৭৫০

১২তম গ্রেড- ১১,৩০০ | ১৬,৯৫০

১৩তম গ্রেড- ১১,০০০ | ১৬,৫০০

১৪তম গ্রেড- ১০,২০০ | ১৫,৩০০

১৫তম গ্রেড- ৯,৭০০ | ১৪,৫৫০

১৬তম গ্রেড- ৯,৩০০ | ১৩,৯৫০

১৭তম গ্রেড- ৯,০০০ | ১৩,৫০০

১৮তম গ্রেড- ৮,৮০০ | ১৩,২০০

১৯তম গ্রেড- ৮,৫০০ | ১২,৭৫০

২০তম গ্রেড- ৮,২৫০ | ১২,৩৭৫

আর্থিক নিরাপত্তা জোরদারের নতুন প্রস্তাব

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পে-স্কেলে শুধু মূল বেতনের পুনর্গঠনই নয়, বরং সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা জোরদারে বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত করার প্রস্তাব রয়েছে। ফলে বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, এই নতুন পে-স্কেল কার্যকর হলে তা হবে বিগত এক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় সবচেয়ে বড় পরিবর্তন। তবে এই দীর্ঘ প্রতীক্ষিত সুবিধাটি হাতে পাওয়ার জন্য এখন সরকারের চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের দিকে তাকিয়ে আছেন লাখো কর্মকর্তা-কর্মচারী।

প্রাইমটিভি/এনজি