প্রতারণার মামলায় সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার আদালত এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গ ও প্রতারণা সংক্রান্ত মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ লক্ষ্যে গত ১০ মে আদালত সমন জারি করেন।

তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

পরোয়ানাভুক্ত অন্যদের মধ্যে রয়েছেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী।

পরে আদালতে হাজির করা হলে আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

প্রাইমটিভি/এনজি