কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই , সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ ।

সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ‍্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।

ব্রিফিংয়ে পুলিশ জানায়, রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া ২টি অস্ত্র ও ৭৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে তারা।

এদিকে , সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের অতিরিক্ত কমিশনার জানান , পুলিশের শতভাগ মনোবল বৃদ্ধি সম্ভব না হলেও আস্তে আস্তে তাদের মনোবল ফিরিয়ে আনতে কাজ করছে বাহিনীটি ।

প্রাইমটিভি/এমএইচ