দুদিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, মালয়েশিয়ায় বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চীনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে তিনি চীনে পৌঁছান।

এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের পথে যাত্রা করেন তিনি।

রোববার (২১ জুন) দুদিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার প্রথম বিদেশ সফর।

চীন সফরে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

প্রাইমটিভি/এনজি