রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে ৪ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পের কম্পন টের পান সাধারণ মানুষ।

ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের কয়েকটি জেলাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর অনেকেই আতঙ্কে বাসা ও অফিস থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকম্পের উৎপত্তিস্থল ও অন্যান্য কারিগরি তথ্য সংগ্রহ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

এদিকে, দেশের কোনো অঞ্চল থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

প্রাইমটিভি/এনজি