ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে আর ময়লার বিল দিতে হবে না, এমন ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আসিফ মাহমুদ বলেন, “আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না।” তিনি জানান, পরিকল্পনাটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে পরিচ্ছন্নতাকর্মীরাও কোনো ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন না হন।

তবে কীভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বা বিকল্প অর্থায়নের উৎস কী হবে—সে বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা তিনি পোস্টে উল্লেখ করেননি।

নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘোষণা নগরবাসীর মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।