আওয়ামী লীগের রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২: সালাউদ্দিন আম্মার

সালাউদ্দিন আম্মার | ছবি: সংগৃহীত
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে যখন দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে, তখন তার অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহলের নেতিবাচক প্রতিক্রিয়া ও উল্লাসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার।
শনিবার (১৬ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘটনার কড়া সমালোচনা করেন। পোস্টে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি ও মানবিক অবস্থান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।
সালাউদ্দিন আম্মার লেখেন, “আগেও বলেছি, আওয়ামী লীগের স্পেসিফিক কোনো ধর্ম নেই। দলই তাদের ধর্ম, রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২, আর পবিত্র নগরী গোপালগঞ্জ। এর বাইরে তাদের কোনো মানবতা কাজ করে না।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের পরিচিত মুখ কারিনা কায়সার আপুর মৃত্যুতে যেভাবে উল্লাস প্রকাশ করা হচ্ছে, সেটাই তার প্রমাণ। আর এই আওয়ামী লীগ মাশরাফি-সাকিবদেরই আওয়ামী লীগ।”
উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে মারা যান কারিনা কায়সার।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং তার পরিবার কঠিন সময় পার করছিল। এ সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি তার অসুস্থতা নিয়ে বিরূপ মন্তব্য করেন। কেউ কেউ এটিকে ‘ঈশ্বরের শাস্তি’ বলেও মন্তব্য করেছেন।
সামাজিক মাধ্যমে জুলাই আন্দোলনের পক্ষে এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কারণে কারিনাকে ঘিরে এমন প্রতিক্রিয়াকে দেশের রাজনৈতিক সংস্কৃতির এক অসুস্থ দিক হিসেবে দেখছেন সচেতন মহল।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









