অপেক্ষার অবসান। আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে প্রায় দেড় মাসব্যাপী এই মহাযজ্ঞের। এরপর মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ।

উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ

বিশ্বকাপের এবারের আসরের যৌথ আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশেই পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে।

  • উদ্বোধনী অনুষ্ঠান: বাংলাদেশ সময় রাত ১১টা

  • উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা

  • ম্যাচ শুরু: বাংলাদেশ সময় রাত ১টা

উদ্বোধনী ম্যাচের প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী আয়োজনে থাকছেন যেসব তারকা

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প ও আদিবাসী সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে।

মঞ্চ মাতাবেন—

  • শাকিরা

  • বার্না বয়

  • জে বালভিন

  • মানা

  • বেলিন্ডা

  • ড্যানি ওশান

  • লিলা ডাউনস

কোথায় দেখবেন?

বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ সরাসরি সম্প্রচার করবে—

  • সময় টেলিভিশন

  • বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)

  • টি-স্পোর্টস

ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে—

  • টফি

  • মাই রবি

  • বায়োস্কোপ

প্রথম ম্যাচে নজরে যারা

মেক্সিকোর হয়ে নজর থাকবে রাউল হিমেনেজ, সান্তিয়াগো হিমেনেজ এবং এডসন আলভারেজের দিকে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন লাইল ফস্টার ও এভিডেন্স মাকগোপা। গোলবার সামলাবেন অধিনায়ক রনওয়েন উইলিয়ামস।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রথম দিনেই জমজমাট লড়াইয়ের অপেক্ষায় কোটি কোটি ফুটবলপ্রেমী।

প্রাইমটিভি/কেআর