আর কিছুক্ষণ পরই ফুটবল মহাযজ্ঞের সূচনা, মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

ছবি- সংগৃহীত
অপেক্ষার অবসান। আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে প্রায় দেড় মাসব্যাপী এই মহাযজ্ঞের। এরপর মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ।
উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ
বিশ্বকাপের এবারের আসরের যৌথ আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশেই পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে।
উদ্বোধনী অনুষ্ঠান: বাংলাদেশ সময় রাত ১১টা
উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা
ম্যাচ শুরু: বাংলাদেশ সময় রাত ১টা
উদ্বোধনী ম্যাচের প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী আয়োজনে থাকছেন যেসব তারকা
মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প ও আদিবাসী সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে।
মঞ্চ মাতাবেন—
শাকিরা
বার্না বয়
জে বালভিন
মানা
বেলিন্ডা
ড্যানি ওশান
লিলা ডাউনস
কোথায় দেখবেন?
বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ সরাসরি সম্প্রচার করবে—
সময় টেলিভিশন
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
টি-স্পোর্টস
ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে—
টফি
মাই রবি
বায়োস্কোপ
প্রথম ম্যাচে নজরে যারা
মেক্সিকোর হয়ে নজর থাকবে রাউল হিমেনেজ, সান্তিয়াগো হিমেনেজ এবং এডসন আলভারেজের দিকে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন লাইল ফস্টার ও এভিডেন্স মাকগোপা। গোলবার সামলাবেন অধিনায়ক রনওয়েন উইলিয়ামস।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রথম দিনেই জমজমাট লড়াইয়ের অপেক্ষায় কোটি কোটি ফুটবলপ্রেমী।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








