হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যেতে চাইলে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ দিতে হবে এমন বার্তা পাঠাচ্ছে একদল প্রতারক। তারা নিজেদের ইরানি কর্তৃপক্ষ বলে পরিচয় দিচ্ছে। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যারিস্কস এই বিষয়ে সতর্কতা জারি করেছে।

সংস্থাটি জানিয়েছেন,অজ্ঞাত কিছু ব্যক্তি ইরানি কর্তৃপক্ষ সেজে কিছু শিপিং কোম্পানিতে বার্তা পাঠিয়েছেন।বার্তায় দাবি করা হয়েছে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়েতের জন্য নির্দিষ্ট পরিমাণ ক্রিপ্টোকারেন্সি পরিশোধ করতে হবে।তবে বার্তার বিষয়ে অস্বিকার করেছে মারিস্কাস।

প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই বার্তাগুলো সম্পূর্ণ প্রতারণা।’ তারা আরও জানিয়েছে, এই বার্তাগুলো ইরানি কর্তৃপক্ষ পাঠায়নি।ম্যারিস্কস জানিয়েছে, শনিবার প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হওয়া অন্তত একটি জাহাজ এই প্রতারণার শিকার বলে তারা মনে করছে।

এদিকে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালিতে নতুন করে অবরোধ জারি করেছে। এর ফলে এখন শত শত জাহাজ ও প্রায় ২০ হাজার নাবিক উপসাগরে আটকা পড়ে আছেন। তারা হরমুজ প্রণালি পার হতে পারছেন না।