মনোনয়ন বাতিল: মনিরা শারমিনকে ঘিরে নতুন বিতর্ক

ছবিঃসংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এনসিপির মনোনয়ন প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তথ্যে অসংগতি থাকায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ তথ্য জানা গেছে। মনিরা শারমিন বলেছেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে।
এর আগে গতকাল বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এদিন মনিরা শারমিনকে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়।
মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরিতে যোগদান করেন। ১০ম গ্রেডের কর্মকর্তা হিসেবে গত বছরের ডিসেম্বরে ব্যাংক থেকে পদত্যাগ করেন তিনি।
প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ বা অবসরের অন্তত তিন বছর পার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
ইসি জানিয়েছেন তার চাকরি থেকে পদত্যাগের সময়সীমা পার না হওয়াতে নিরবাচনিবিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









