বুধবার বন্ধ থাকবে ব্যাংক

বাংলাদেশ ব্যাংক । প্রাইম টিভি
আগামীকাল বুধবার (১ জুলাই) দেশজুড়ে পালিত হবে ব্যাংক হলিডে। এদিন সব তফশিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও।
তবে বাংলাদেশ ব্যাংকসহ তফশিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। সেখানে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। গ্রাহকদের কোনো ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে ব্যাংকগুলো।
ফলে বুধবার ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম।
তবে এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস স্বাভাবিকভাবে চালু থাকবে। তবে আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী প্রতিবছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। এ দুই দিনে গ্রাহক পর্যায়ের লেনদেন বন্ধ রেখে ব্যাংকগুলো অভ্যন্তরীণ হিসাব, আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









