ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলায় রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি ওই গ্রামের বাসিন্দা এবং মো. মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক ফেসবুকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশে দাগনভূঞা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে মোসলেহ উদ্দিন জনিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনায় মামলা দায়ের করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমআর