জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে অকটেন, পেট্রোল, কেরোসিন ও ডিজেল আগের নির্ধারিত দামেই সারা দেশে বিক্রি হবে।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১১৫ টাকা বহাল থাকবে। অর্থাৎ জুলাই মাসজুড়েও এসব জ্বালানির দামে কোনো পরিবর্তন আসছে না।

এর আগে জুন মাসেও একই মূল্য কার্যকর ছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী পুরো জুলাই মাসে ভোক্তাদের একই দামে জ্বালানি কিনতে হবে।

সরকার আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বিদ্যমান মূল্য নির্ধারণ নীতিমালা বিবেচনায় নিয়ে প্রতি মাসে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করে। সেই ধারাবাহিকতায় জুলাই মাসের জন্যও বিদ্যমান মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাইমটিভি/এমএইচ