আজকের স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে টানা দুদিনে স্বর্ণের দাম বড় অঙ্কের হ্রাস করেছে। সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর, মঙ্গলবার (৩০ জুন) আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দাম আজ বৃহস্পতিবারও বহাল রয়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দামেই সব জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণ বিক্রি হবে। তবে অলঙ্কারের ডিজাইন ও কারুকাজ অনুযায়ী আলাদা মজুরি যুক্ত হবে। বিজ্ঞপ্তিতে বাজুস স্পষ্ট করেছে যে, স্বর্ণালঙ্কারের ঘোষিত বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট আদায় করা যাবে না।
উল্লেখ্য, এই দাম কমার মাধ্যমে চলতি বছর দেশের বাজারে মোট ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৪১ বার দাম বাড়ানো হয়েছে, ৪২ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাটের কারণে মূল্য সমন্বয় করা হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









