‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে সবাই ব্যস্ত

ছবিঃ সংগৃহীত জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা
২০১০ সালের আগস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা। তবে বিয়ের পরপরই প্রভার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তাঁর কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই ঝড়ো বিতর্কের জেরে দ্রুতই ভেঙে যায় অপূর্ব-প্রভার সংসার।

দীর্ঘদিন পর প্রভার জীবনের সেই পুরোনো ঝড় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। শুক্রবার (১৯ জুন) রাজিব ও প্রভার বাগদানের একটি ছবি শেয়ার করে তিনি পুরোনো সেই ঘটনার স্মৃতিচারণ করেন। শিহাব শাহীন জানান, ঘটনার পরপরই তিনি রাজিবকে জিজ্ঞেস করেছিলেন, যাকে ভালোবাসে তার কীভাবে এত বড় ক্ষতি সে করল! জবাবে রাজিব আনিয়ে-বিনিয়ে অনেক মিথ্যা কথা বলেছিল।

ভিডিও ফাঁসের মতো এত বড় অপরাধের পরও রাজিবের কোনো শাস্তি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই নির্মাতা। তিনি আক্ষেপ করে বলেন, তখন এ নিয়ে কোনো কঠোর আইন না থাকায় রাজিবের কিছুই হয়নি, অথচ সমাজ ব্যস্ত ছিল প্রভার সমালোচনা ও "চৌদ্দগুষ্টি উদ্ধারে"। রাজিবের মতো অপরাধীদের তিনি 'পিস অফ শীট' বলে অভিহিত করেন। এদিকে তিন বছর আগে প্রভা জানিয়েছিলেন, রাজিব ডিলিট করার মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন কৌশলে ওই ভিডিওগুলো ধারণ করেছিল।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









