বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘Eetha’-এর টিজার প্রকাশিত হয়েছে। এতে মহারাষ্ট্রের লোকশিল্পী বিতাবাই ভাউ মাং নারায়ণগাঁওকারের চরিত্রে তাকে দেখা গেছে।

টিজারে দেখা যায়, গর্ভবতী অবস্থায় প্রচণ্ড শারীরিক কষ্ট সত্ত্বেও তিনি মঞ্চে পরিবেশনার প্রস্তুতি নিচ্ছেন।

ব্যাকস্টেজে সন্তান প্রসবের পরও জীবনের ঝুঁকি উপেক্ষা করে তিনি মঞ্চে ফিরে পারফর্ম করেন।

চরিত্রটিতে অভিনয় করার অনুভূতি জানাতে গিয়ে শ্রদ্ধা কাপর বলেন, মৃত্যুর পর অসহায় হিসেবে নয়, বরং শিল্পীর পরিচয়েই স্মরণীয় হতে চাই।

তিনি আরও বলেন, বারবার পড়ে গিয়ে মারা গেলে আমাকে অসহায় নারী হিসেবে মনে রাখা হবে। কিন্তু নাচতে নাচতে মারা গেলে আমি দৃষ্টান্ত হয়ে থাকব।

লক্ষ্মণ উটেকার পরিচালিত সিনেমাটি আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে শ্রদ্ধা কাপুর ছাড়াও রণদীপ হুদা, নানা পাটেকর, মোহাম্মদ জিশান আইয়ুব ও সিদ্ধার্থ জাধব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে প্রকাশিত পোস্টারে সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের প্রথম লুক সামনে আসে।
প্রাইমটিভি/এমএইচ