প্রেক্ষাগৃহে ১০০ দিন পূর্ণ ‘ধুরন্ধর ২’
ছবিঃ সংগৃহীত
বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত বহুল আলোচিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পর আজ শুক্রবার (২৬ জুন) ছবিটির সফল ১০০ দিন পূর্ণ হলো আদিত্য ধর পরিচালিত এই সিক্যুয়েলটি বিশ্বজুড়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’ এর তথ্য অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী এ পর্যন্ত মোট ১,৮১৩.৩৮ কোটি টাকার গ্রস কালেকশন করেছে।
মুক্তির শততম দিনে ছবিটির প্রযোজনা সংস্থা ‘জিও স্টুডিওস’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছে ক্যাপশনে তারা লিখেছে "১০০ দিন পূর্ণ হলো, যখন থেকে প্রেক্ষাগৃহগুলো ‘হসলা ইন্ধন বদলা’ স্লোগানে মুখরিত হচ্ছে।
পরিচালক আদিত্য ধরের এই ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ৫ ডিসেম্বর এবং দ্বিতীয় পর্বটি আসে চলতি বছরের ১৯ মার্চ এই ছবিতে পাকিস্তানের করাচির লিয়ারি গ্যাংস্টারদের অন্ধকার জগতের গল্প তুলে ধরা হয়েছে প্রথম পর্বে রেহমান ডাকাত (অক্ষয় খান্না)-এর মৃত্যুর পর, দ্বিতীয় পর্বে ‘হামজা আলী মাজারি’ (রণবীর সিং)-এর উত্থান দেখানো হয় দর্শকরা দেখতে পান কীভাবে জাসকিরাত সিং রাঙ্গি নামের একজন ভারতীয় গুপ্তচর পাকিস্তানের গোপন মিশনে গিয়ে পরিস্থিতিচক্রে হামজা আলী মাজারি হয়ে ওঠেন সিনেমাটিতে রণবীর ও অক্ষয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন প্রমুখ
এমন আকাশচুম্বী সাফল্যেও নির্মাতা আদিত্য ধর মাটির কাছাকাছিই রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী ইয়ামি গৌতম সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি বলেন, "এই বিশাল সাফল্য মানুষ হিসেবে আমাদের একটুও বদলে দেয়নি আদিত্য ভীষণ বিনম্র একজন মানুষ আমি তার জীবনের ভালো-মন্দ সব সময়ই পাশে থেকেছি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাসী এবং আধ্যাত্মিকতায় বিশ্বাস করি ভালো মানুষের সাথে সবসময় ভালো কিছুই ঘটে
প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও এই ফ্র্যাঞ্চাইজি ব্যাপক সাড়া ফেলেছে প্রথম পর্বের আনকাট ও বর্ধিত সংস্করণ ‘ধুরন্ধর: র অ্যান্ড আনদেখা’ মে মাসে নেটফ্লিক্স ও জিও-হটস্টারে মুক্তি পায় অন্যদিকে, দ্বিতীয় পর্বের আনকাট ও বিটিএস সংস্করণ ‘র অ্যান্ড আনদেখা - দ্য রিভেঞ্জ’ জুন মাসের শুরুতে জিও-হটস্টার এবং ১৯ জুন নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছে, যা ডিজিটাল মাধ্যমেও দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি করেছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









