টালিউড তথা বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার দাম্পত্য জীবনের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল নেটপাড়াবিশেষ করে, গত ৮ জুন নীলের জন্মদিনের পার্টিতে তৃণার অনুপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা না জানিয়ে রহস্যময় পোস্ট করায় তাদের ডিভোর্সের জল্পনা আরও জোরালো হয় টালিপাড়ায় চর্চা রয়েছে, তাঁরা এখন এক ছাদের নিচেও থাকেন না

WhatsApp Image 2026-06-26 at 12.16.35 PM

অবশেষে এই বিতর্ক ও ট্রোলিং নিয়ে মুখ খুলেছেন তৃণা সাহা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁদের ডিভোর্স হয়নি এবং তারা এখনও বিবাহিত বর্তমানে কাজ ও ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন উল্লেখ করে তৃণা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন, "বিবাহিত হওয়াটা আমার জীবনের একটা অংশ মাত্র; এটা আমার গোটা জীবন বা সমগ্র অস্তিত্ব নয়।"

WhatsApp Image 2026-06-26 at 12.16.35 PM (2)

নীলের জন্মদিনের পার্টিতে না থাকা প্রসঙ্গে তৃণা জানান, তিনি নীলকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন তিনি আরও বলেন, "নীলের খুশিই প্রাধান্য পাবে এখানে, নীল যেমনভাবে চেয়েছিল সেলিব্রেট করেছে।" কারও নাম না নিলেও তৃণা স্পষ্ট করেন যে, তিনি মনে মনে কারও প্রতি ক্ষোভ পুষে রাখা বা প্রতিশোধ নেওয়ার মানসিকতায় বিশ্বাসী নন কেউ আঘাত করলেও পাল্টা আঘাতের পেছনে নিজের মূল্যবান সময় ও শক্তি নষ্ট করতে চান না তিনি

WhatsApp Image 2026-06-26 at 12.16.34 PM

প্রাইমটিভি/বিএম