ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে জোর আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তাঁর প্রেমের নতুন জল্পনা শুরু হয়েছে। মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে অভিনেত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মনে কৌতুহল—কে এই তরুণ?

image_1782813997945

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি টিকটক ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি রেস্তোরাঁয় ওই তরুণের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন কেয়া। ভিডিওতে দুজনকে গল্প করার পাশাপাশি একপর্যায়ে অভিনেত্রী নিজ হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন এমন দৃশ্যও চোখে পড়ে। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে গভীর পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপেই নয়, এর আগেও তাঁদের একসঙ্গে যুক্তরাজ্যে (ইউকে) ভ্রমণ করতে দেখা গেছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তবে এই প্রেম ও গুঞ্জনের বিষয়ে এখনো কেয়া পায়েল কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রাইমটিভি/বিএম