টানা কাজ করে অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের নৃত্য পরিচালক বস্কো লেসলি মার্টিস। শুটিংয়ের সময় বুকে ব্যাথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সূত্রের খবর, এক টানা ছবির শুটিং করছিলেন বস্কো। গেল ২৭ জুন অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। প্রয়োজনীয় পরীক্ষা- নিরীক্ষার পর বড় কোনো জটিলতা পাননি চিকিৎসকরা। তবে আরও কিছু পরীক্ষার প্রয়োজন আছে বলে জানিয়েছেন তারা। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এ কোরিওগ্রাফার। 

জানা গেছে, অনেকদিন টানা কাজ করায় অস্বস্তি অনুভব করছিলেন বস্কো। ধীরে ধিরে তা বাড়তে থাকে। তবে এ নিয়ে নৃত্য পরিচালকের পরিবারেরে কেউ কোনো বিবৃতি দেননি। জানা গেছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সব ঠিক থাকলে আগামী দুই-একদিনের মধ্যে ছুটি মিলতে পারে তার।

এদিকে সামজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়েছে বস্কোর। যা দেখে উদ্বিগ্ন সহকর্মীরা। তারা দ্রুত আরোগ্য কামনা করেছেন কোরিওগ্রাফারের। 

প্রাইমটিভি/বিএম