৫ আগস্ট থেকেই দুই দেশের সম্পর্কে যেন এক ধরনের বরফ জমে আছে। ভারত–বাংলাদেশ সম্পর্কেও এক ধরনের স্থবিরতা তৈরি করেছে। দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা বুঝতে হলে মোটামুটি তিনটি পরিমাপের দিকে তাকালেই চলে।


সীমান্ত, বাণিজ্য এবং রাজনীতি ও কূটনীতি। গেলো মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনদিনের সফরে দিল্লি যান। সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।


১৩ই এপ্রিল ২০২৬, সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যাবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।


প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভালো মাইন্ড সেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। তিনি আরও বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে ফেরানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয়ে আলাপ আলোচনা হয়েছে।