লেবাননে ইসরায়েলের লাগাতার হামলার প্রতীবাদে পাল্টা প্রতিরোধমূলক হামলা শুরু করেছে হিজবুল্লা।১৫ তারিখ ভোরে ১০ মিনিটে প্রায় ৩০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ।এতে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাতার ভিত্তিক মিডিয়া আল-জাজিরাসহ বিভিন্ন মিডিয়ার বড়াতে যানা যায়,১৫ তারিখ ভোরের দিকে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করলে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা কিরিয়াত শামুনা শহরে ও আশেপাশের শহরে সতর্ক সাইরেন বেজে উঠে।এতে নাগরিকরা ভয়ে দিকবেদিক ছোটাছুটি করে।

আবার কিছু সূত্র দাবি করে মাত্র ১০ মিনিটে হিজবুল্লাহর ছোড়া ৩০ টি ক্ষেপনাস্ত্র উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানে বলে দাবি করা হয়েছে।এতে সেখানের বাসিন্দারা কিছু সময় বাঙ্কারে লুকিয়ে ছিলেন বলে জানা যায়।

অপরদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েড জানিয়েছেন,লেবানন থেকে নিক্ষেপ করা অন্তত ১০ টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কিরিয়াত শামুন ও এর আশেপাশের শহরে আঘাত হেনেছে।

এছাড়াও ইসরায়েলের দখলকৃত বিভিন্না এলাকায় সাইরেনের সাউন্ড শোনা যায়।

সুত্রঃপার্স টুডে