প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে হেনস্তা করা হয়েছে—এমন অভিযোগকে ঘিরে তৈরি বিতর্কের পর বিষয়টি নিয়ে নিজেদের ব্যাখ্যা দিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল দাবি করেছেন, জাহেদ উর রহমান ব্যক্তিগত পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে ভারত সফর করছিলেন।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তিনি দিল্লিতে যান। তবে বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। পরে পরিস্থিতি নিয়ে সমালোচনা শুরু হলে বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করে জানায়।

রণধীর জয়সোয়াল বলেন, ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের সময় জানা যায় তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছেন। এরপর নিয়ম অনুযায়ী প্রক্রিয়া শেষ করে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক অঙ্গনে আলোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ চললেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়নি।

প্রাইমটিভি/কেআর