যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেকানিকভিল শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে একই পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ. নিহতরা হলেন অ্যামি স্টেডম্যান (৬৪), তার মেয়ে সারাহ মায়ার্স (৪৪) এবং সারাহর চার সন্তান খবর এনবিসি নিউজের।

পুলিশের প্রাথমিক ধারণা, অ্যামি স্টেডম্যানই তার মেয়ে ও চার নাতি-নাতনিকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন. নিহত চার শিশু হলো হার্পার হারমন (১৩), হাডসন হারমন (১১) এবং ১০ বছর বয়সি যমজ শিশু গ্যাভিন ও গ্রেসলিন হারমন।

পুলিশ জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার (২৩ জুন) এক প্রতিবেশী স্টেডম্যানকে দীর্ঘদিন না দেখে উদ্বেগ প্রকাশ করলে পুলিশ ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করে. পুলিশ প্রধান উইলিয়াম র‍্যাবিট জানান, অ্যাপার্টমেন্টটি অ্যামি স্টেডম্যানের ছিল। তার মেয়ে ও সন্তানরা একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন।

তদন্তকারীদের ধারণা, মরদেহগুলো বেশ কিছুদিন ধরে সেখানে পড়ে থাকায় অবস্থা খারাপ ছিল এবং প্রথমে পরিচয় নিশ্চিত করা যায়নি। গত বুধবার (২৪ জুন) ময়নাতদন্তের পর তাদের পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্ত অনুযায়ী, শিশুদের একজন ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছে এবং ঘর থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়েছে, যা বিষপ্রয়োগের ইঙ্গিত দেয়।

প্রাইমটিভি/বিএম