মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি জানান, সব ধরনের আইনি ও কূটনৈতিক উপায় কাজে লাগিয়ে এ ঘটনার বিচার নিশ্চিত করা হবে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি ও সমর্থকদের জবাবদিহির আওতায় আনা হবে।

শুক্রবার ( জুলাই) তেহরানে চীন, নামিবিয়া আফগানিস্তানের বিশেষ প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানায়, তেহরানে অনুষ্ঠিত ইরানেরশহীদ নেতারশেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে আসা প্রতিনিধিদলগুলোর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানানোয় সংশ্লিষ্ট দেশগুলোর অবস্থানের প্রশংসা করেন।

বৈঠকে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নেওয়া এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতি, আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বিধান, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।

পেজেশকিয়ানের দাবি, এসব হামলায় বহু সামরিক কমান্ডার, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট বিজ্ঞানী নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন, বেসামরিক স্থাপনায় হামলা চালানো এবং নিরপরাধ মানুষকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক নীতিমালার সুস্পষ্ট পরিপন্থী।

সময় আঞ্চলিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পারস্পরিক সম্মান, অভিন্ন স্বার্থ এবং সুসম্পর্কের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারে ইরান অঙ্গীকারবদ্ধ।

প্রাইমটিভি/এমআর