যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনপ্রিয় পর্যটন এলাকা কোনি আইল্যান্ডে ভয়াবহ গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার ( জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) পরে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, আহতদের বয়স থেকে ৩৭ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক নারীর অবস্থা সংকটাপন্ন।

আহত শিশুদের মধ্যে বছর বয়সী এক শিশুর পেটে, বছর বয়সী আরেক শিশুর দুই পায়ে, ১২ বছর বয়সী এক কিশোরের পায়ে এবং ১৪ বছর বয়সী আরেক কিশোরের উরুতে গুলি লেগেছে।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে এনওয়াইপিডি।

উল্লেখ্য, গোলাগুলির ঘটনাস্থল কোনি আইল্যান্ড থেকে অল্প দূরেই নিউইয়র্কনিউ জার্সি অঞ্চলের স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ঘটনার সঙ্গে ম্যাচের নিরাপত্তার কোনো সম্পর্ক রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়নি।

সুত্র: এনবিসি নিউজের

প্রাইমটিভি/এমআর