আজ ‘বেস্ট ফ্রেন্ড’ ডে

ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক বেস্ট ফ্রেন্ড ডে বা ‘সেরা বন্ধু দিবস’। আমাদের জীবনে রক্ত সম্পর্কের বাইরেও এমন কিছু মানুষ থাকে, যারা কোনো শর্ত ছাড়াই আমাদের ভালোবাসে, আগলে রাখে আর সব পাগলামিতে সাথী হয়।তারাই হলো আমাদের ‘বেস্ট ফ্রেন্ড’।
একজন সত্যিকারের বেস্ট ফ্রেন্ড বা সেরা বন্ধু আমাদের জীবনের এক অমূল্য সম্পদ। তারা শুধু আমাদের সুখের সময়ের সঙ্গী নয়, বরং জীবনের কঠিনতম সময়েও ঢাল হয়ে পাশে দাঁড়ায়।যখন পুরো পৃথিবী আমাদের ভুল বোঝে, তখনও সেরা বন্ধুটি আমাদের চোখের ভাষা পড়ে মনের কষ্ট বুঝে নিতে পারে। তার সামনে কোনো মুখোশ পরতে হয় না, নিখাদ নিজের মতো করে থাকা যায়। জীবনের সব গোপন কথা, ব্যর্থতা আর অদ্ভুত সব স্বপ্ন অনায়াসে যার সাথে ভাগ করে নেওয়া যায়, সেই তো আসল বন্ধু।
কাজের ব্যস্ততা বা জীবনের তাগিদে হয়তো বন্ধুদের সাথে রোজ দেখা হয় না বা কথা বলা হয়ে ওঠে না। কিন্তু মনের টানটা ঠিক আগের মতোই থেকে যায়। বছরের এই একটা দিন আমাদের মনে করিয়ে দেয়, সেই বিশেষ মানুষগুলোকে ধন্যবাদ জানানোর।
তাই আজকের এই বিশেষ দিনে আপনার সেই প্রিয় বন্ধুটিকে একটা মেসেজ পাঠিয়ে, ফোন করে কিংবা তার সাথে দেখা করে জানিয়ে দিন যে সে আপনার জীবনে কতটা স্পেশাল। শুভ বেস্ট ফ্রেন্ড ডে

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









