পিরিয়ডের আগে বা চলাকালীন মৃদু পেট ব্যথা স্বাভাবিক হলেও, অনেকের ক্ষেত্রে এই ব্যথা অসহ্য রূপ নেয়। টানা এমন সমস্যা হলে তা 'এন্ডোমেট্রিওসিস' নামক জটিলতার লক্ষণ হতে পারে, যার জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এন্ডোমেট্রিওসিস কী?

জরায়ুর ভেতরের দেয়ালের মিউকাসের আবরণ বা টিস্যুকে 'এন্ডোমেট্রিয়াম' বলে। এই টিস্যু জরায়ুর ভেতরে বৃদ্ধি না পেয়ে যদি জরায়ুর বাইরে—যেমন ডিম্বাশয়, অন্ত্র বা পেলভিসের টিস্যুতে তৈরি হয়, তবে তাকে এন্ডোমেট্রিওসিস বলা হয়। এই ত্রুটির কারণে পিরিয়ডের সময় তীব্র ব্যথার সৃষ্টি হয় এবং এটি সন্তান ধারণেও বাধা সৃষ্টি করতে পারে।

image_1783407406999

প্রধান লক্ষণসমূহ:

১। পিরিয়ডের আগে ও চলাকালীন তলপেট এবং কোমরে প্রচণ্ড ব্যথা।

২। অতিরিক্ত রক্তপাত (ব্লিডিং), যা স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে এবং রক্তস্বল্পতা তৈরি করে।

৩। তীব্র শারীরিক ক্লান্তি, অবসাদ, মেজাজ খিটখিটে হওয়া এবং কাজে অনীহা।

৪। বমি বমি ভাব, ক্ষুধা মন্দা এবং যৌন সম্পর্কের ক্ষেত্রে তীব্র সমস্যা।

অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াই রোগটি শরীরে বাসা বাঁধতে পারে। রোগটি প্রাথমিক পর্যায়ে (স্টেজ-১ বা ২) থাকলে তেমন সমস্যা হয় না। তবে 'স্টেজ-৩' বা 'স্টেজ-৪'-এ পৌঁছালে জরায়ুর বাইরে জমা রক্ত 'চকোলেট সিস্টে' পরিণত হয় এবং ঋতুস্রাবের সময় ভয়ানক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

প্রাইমটিভি/বিএম