স্বেচ্ছাসেবী সংগঠন বঞ্চিতা ও পিএসটিসি যশোরের উদ্যোগে হাম টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

১৬ এপ্রিল বৃহঃস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় যশোর হাটখোলা রোডস্থ বাবু বাজার ও মাড়োয়ারী মন্দির স্বেচ্ছাসেবী সংগঠন বঞ্চিতা ও পিএসটিসি যশোর অফিসের উদ্যোগে বঞ্চিতার নির্বাহী পরিচালক নুর নাহারের সভাপতিত্বে যশোর ব্রোথেল বেইজ শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ জরুরী ইপিআই কর্মসূচীর আওতায় অর্ধশতাধিক শিশুকে টিকা কার্যক্রম সম্পন্ন হয়। হাম থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় (০৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্বিক সহযোগিতায় ও সিভিল সার্জন, যশোরের বাস্তবায়নে যশোর যৌনপল্লীতে দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচী পরিচালিত হয়।

হাম-রুবেলা টিকাদান কার্যক্রমেউদ্বোধন করেন- ডাঃ সামিনা পারভীন, সার্ভেইল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসময়ে তিনি বলেন ইতোমধ্যে আমরা যশোর পৌরসভার মধ্যে প্রান্তিক জনগোষ্টীদের মাঝে। এই ক্যাম্পের মাধ্যমে প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দিতে সম্ভব হয়েছে। এ উদ্যোগ আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। ব্রোথেলে জন্ম সনদ না থাকলেও এ শিশুরা এ টিকা পাবে। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিভিল সার্জন ইপিআর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বঞ্চিতা যশোরের প্রশাসনিক কর্মকর্তা, প্যারামেডিক আপা প্রতিনিধিবর্গ।