ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নাম্বার ওয়ার্ডে এক বন্ধুর কবর খোঁড়ার সময়ে অন্য বন্ধুর মৃত্যু হয়েছে।

বেচে থাকলে একসাথে বাচবো বাংলার এই প্রবাদটি যেন বাস্তবে প্রমাণ করে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জের দুই বন্ধু।সব সময় পাশে থাকা বন্ধুর দাফনের প্রস্ততির সময়ে কবরের ভিতরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আরেক বন্ধু।সোমবার সকালে ফরিদগঞ্জের  পৌর এলাকার ২ নাম্বার ওয়ার্ডের দক্ষিন কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে ।

 

নিহত দুই বন্ধু হলেন একই গ্রামের কাঠমিস্ত্রি আবুল হাশেম (৯০) এবং স্থানীয় মসজিদের মুয়াজ্জীন বাচ্চু পাটোয়ারী(৮৫)।

জীবদ্দশায় তারা দুই এক সাথেই থাকতেন গল্প করতেন।গ্রামে কোথাও মারা গেলে বিনা পারিশ্রমিকে দাফন করে দিতেন।

এ পর্যন্ত তারা ১০০ এর বেশি দাফন সম্পন্ন করেছন।তাদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।