বাংলাদেশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌজন্য ও ইতিবাচক মনোভাবের একটি দৃশ্য নজর কাড়ে।

অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মেদ বক্তব্য দিতে শুরু করলে বিভিন্ন দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান। এ সময় সংসদ কক্ষে এক উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডেপুটি স্পিকার বলেন, “আজ সংসদে যে সুন্দর দৃশ্য দেখতে পেলাম, এটি যেন সব সময় বজায় থাকে।” তার এই মন্তব্যের পর সংসদ সদস্যদের মধ্যে হাস্যোজ্জ্বল পরিবেশ তৈরি হয় এবং অধিবেশন কক্ষে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।

উপস্থিত সদস্যদের অনেককেই এ সময় হাসিমুখে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। সংসদে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গণতান্ত্রিক চর্চা ও গঠনমূলক আলোচনার জন্য ইতিবাচক বার্তা বহন করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাইমটিভি/এমএইচ